আগামীকাল শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। গতকাল রাত সাড়ে ৮টায় দলের গুলশান কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
এ বিষয়ে শায়রুল কবির খান জানান, কালকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। গতকাল বৃহস্পতিবার এ মামলার শুনানির সময় এ ঘোষণা দেন ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামান। বিএনপির একটি সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারির ওই রায়ের বিষয়েই মূলত কালকের বৈঠকে আলোচনা হবে। রায়ের পর বিএনপির করণীয় নিয়ে কালকের বৈঠকের মূল আলোচনা হবে।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ মামলার আসামিরা হলেন খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। মামলায় শুরু থেকেই পলাতক কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
আরও পড়ুন;
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জনসভামঞ্চে উঠেছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ
রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে: খালেদা জিয়া
