আগুনে করোনা আক্রান্ত ৩ জনসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন।

বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত প্রায় ১০টার কিছু আগে লাগা আগুনে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিলেন। মৃতদের সবাই লাইফসাপোর্টে ছিলেন।

মৃতরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই পাঁচজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল দুঃখ প্রকাশ করেছে।

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট হাসপাতালে যায়। মূল ভবনের বাইরে আলাদা জরুরি বিভাগে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আইসোলেশন ইউনিটটি তৈরিতে ব্যবহৃত উপাদান দাহ্য হওয়ায় এ দুর্ঘটনা।
এদিকে, মৃত ৫ জনের মধ্যে ২ জনের করোনামুক্ত’র সনদ ছিলো। বাকি ৩ জনের মধ্যে একজনের স্বজনরা জানিয়েছেন, দুই দফা তার নেগেটিভ রিপোর্ট এলেও নানা অজুহাতে রাখা হয়েছিলো আইসোলেশন ইউনিটে।