আজকেই লা লিগা জিততে পারে বার্সেলোনা


paperslife

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রয়োজন কেবল একটি জয়। তিন পয়েন্টের অপেক্ষায় থাকা বার্সা আজ জিতলেই স্বাদ পাচ্ছে ২৭ তম লীগ শিরোপা জয়ের।

৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮১। শীর্ষে থাকা বার্সার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে দুই নম্বর অবস্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। বাকি থাকা চার ম্যাচের কেবল একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।

তিনি থাকা রিয়াল মাদ্রিদ ৬৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে।

এমন পরিসংখ্যান নিয়ে আজ লেভান্তের বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা দলটি। বার্সা যদি সবগুলো ম্যাচ হারে এবং অ্যাতলেটিকো মাদ্রিদ যদি পয়েন্ট না হারায় তবেই থামানো যাবে বর্তমান সময়ের অন্যতম সেরা দলটিকে।

বর্তমান সময়ে অপ্রতিরোধ্য বার্সেলোনা। লীগ শিরোপা জয়ের পাশাপাশি লীগ কাপের ফাইনাল খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুলের।

একমাত্র দল হিসেবে তিনটি লিগেই টিকে আছে এই স্প্যানিশ দল। তিনটি শিরোপা বাগিয়ে নিতে পারলে তৃতীয়বারের মত ট্রেবল জিতবে বার্সেলোনা।

এর আগে ২০০৮-৯ ও ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সেলোনা একমাত্র দল হিসেবে একের অধিক ট্রেবল জয়ের গৌরব অর্জন করে।

উল্লেখ্য, লা লিগায় সর্বোচ্চ লীগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ (৩৩)। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার জয় ২৬ টি শিরোপা। শেষ দশ বছরে সাতবার এ ট্রফি জয়ের দ্বারপ্রান্তে বার্সা।