আজীবন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং




সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান তুলে দিয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস; ফলে অনির্দিষ্টকাল চীনের নেতৃত্বে থাকছেন শি জিনপিং।
আজ রোববার এই বিল পাস করার মধ্য দিয়ে শি জিনপিং আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকছেন। আজ ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির সংবিধানে প্রেসিডেন্ট পদের বিষয়ে পরিবর্তন আনার জন্য এ বিল তোলা হয়।
চীন ১৯৯০ সাল থেকে দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান আরোপ করে। এ বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংবিধান থেকে প্রেসিডেন্ট পদের জন্য মেয়াদ–ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব ওঠে। ২০২৩ সাল পর্যন্ত শি জিনপিংর মেয়াদ ছিল। শি জিনপিংতাঁর রাজনৈতিক ক্ষমতাকে দিনে দিনে আরও দৃঢ় করেছেন। দলের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের চেয়েও সি চিন পিংয়ের নাম ও রাজনৈতিক আদর্শকে সমুন্নত করতে তাঁর পক্ষে দল সমর্থনও দিয়েছে।
আজ বড় ধরনের কোনো ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হয়ে গেছে। অন্যান্য দেশের পার্লামেন্টের মতো কংগ্রেস হচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী আইন প্রণয়নের ক্ষমতাবিশিষ্ট প্রতিষ্ঠান। তবে চীনে কংগ্রেসকে ‘রাবার স্ট্যাম্পিং’ প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। এই বিল পাসের মধ্য দিয়ে সেটিই যে প্রমাণিত হলো তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে চীনের অনেক নাগরিক অনির্দিষ্টকালের জন্য এক ব্যক্তির হাতে ক্ষমতা চলে যাওয়ার বিষয়টি পছন্দ করেননি।