আটক করা হয়েছে এক হাজার পিঁপড়া!


paperslife

সম্প্রতি চীনে ধরা পড়েছে ব্রিটেন থেকে পার্সেল আসা এক হাজার জীবন্ত পিঁপড়া। চীনদেশে ভিনদেশী কীটপতঙ্গ, পশুপাখি পোষা এখন ফ্যাশন। মধ্য চীনের শুল্ক দপ্তরের কর্মকর্তাদের হাতে উদ্ধার হয়েছে জীবন্ত এই পিঁপড়া।

চীন দেশের হুনান প্রদেশের রাজধানী চাঙ্গসার শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া পিঁপড়াগুলো ‘হারভেস্টার অ্যান্ট’ নামে পরিচিত। এই পিঁপড়াগুলোকে টেস্ট টিউবে করে খাবার সহ পার্সেল করা হয়েছিল।

চীনা সংবাদ সংস্থা জানিয়েছে, পিঁপড়াগুলোকে পোষার জন্যই আনা হয়েছিল ব্রিটেন থেকে।

এই এক হাজার পিঁপড়া থেকে ৩৭ টি লাল কালো রঙের রাণী পিঁপড়া ছিল, যেগুলো প্রায় লম্বায় ১ দশমিক ৪ সেন্টিমিটার। আর বাকি যা ছিল সেগুলো কর্মী পিঁপড়া।

শুধু পিঁপড়া নয় এদের ডিমও উদ্ধার করা হয়েছে। ডিমগুলো দেখতে বেশ সুন্দর ও দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম এই পিঁপড়াগুলো। তাই হারভেস্টার পিঁপড়া পোষ্য হিসেবে বেশ জনপ্রিয়।

পিঁপড়াগুলো পোষা বেশ সহজ। চীনের আইন অনুযায়ী দেশের বাইরের কীটপতঙ্গ, জীবজন্তু আনা নিষেধ। বাইরের প্রাণী চীনের বাস্ততন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে।

দিন দিন চীনে ই-কমার্সের ব্যবসা বাড়ছে। এই জন্যই জীবজন্তু প্রেমী মানুষ তাদের চাহিদা পূরণে এসব জীবজন্তু আনছেন।

এর ফলে জীবন্ত কীটপতঙ্গ, সাপ, টিকটিকির চোরাচালান বাড়ছে। চাঙ্গসা শুল্ক দপ্তর জানিয়েছে, তারা এই পার্সেলগুলো নিয়ম মেনে নষ্ট করে দিবেন।