আধুনিক নগর পরিবহন ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা আনিসুল হক




ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আধুনিক নগর পরিবহনব্যবস্থার স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি রাজধানীতে আধুনিক পরিবহনব্যবস্থা চালুর জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিলেন। কিন্তু তার অকাল মৃত্যুতে রাজধানীবাসী আধুনিক পরিবহন ব্যবস্থা থেকে একধাপ পিছিয়ে গেল বলে মন্তব্য করেছেন যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে পাঠানো শোক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মেয়র আনিসুল হক ছিলেন উন্নত ঢাকার অন্যতম কারিগর। অল্প সময়ে তিনি ঢাকাকে জনবান্ধব করতে অসংখ্য ভূমিকা রেখেছেন। রাজধানীর যানজট নিরসন ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা চালুতেও তার ভূমিকা ছিল প্রশংশনীয়।
শাকিল বলেন, মেয়র আনিসুল হক রাজধানীর চলমান পরিবহন নৈরাজ্য বন্ধ করে একটি উন্নত পরিবহন ব্যবস্থা চালুর স্বপ্ন দেখেছিলেন। এ স্বপ্ন বাস্তবায়নে তিনি নানা কর্মসূচিও হাতে নিয়েছিলেন। যা সর্বমহলে প্রশংশিত হয়েছিল। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের আগেই মহান প্রভুর ডাকে সাড়া দিতে হয়েছে রাজধানীবাসীর প্রিয় এই মেয়রকে।
মেয়র আনিসুল হকের প্রশংশা করে তিনি বলেন, কর্ম ও গুণে মেয়র আনিসুল হক রাজধানীসহ দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এসময় তিনি মেয়র আনিসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন;
লন্ডনে আনিসুল হকের জানাজা আজ
মেয়র আনিসুল হক আর নেই
অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল    
দ্রুত সমাধানের পথ নেই: আনিসুল হক     
মশারি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন মেয়র    
২৪ ঘন্টার মধ্যে ঢাকা সাফ করার আশ্বাস মেয়রের    
ধুলাবালি রোধে দক্ষিণ সিটি করপোরেশনের অভিনব পদক্ষেপ