আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম



ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন বন্ডের মূল্যবৃদ্ধির জের ধরে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল স্বর্ণের বাজারে মন্দাভাব দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৫ ডলার ৯৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। গত সোমবার মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছিল।
অন্যদিকে গতকাল ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৪ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম।
সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএসের নোটে বলা হয়, ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়া ও মার্কিন বন্ডের তেজিভাবে স্বর্ণের বাজারের পরিস্থিতি বদলেছে।
আরও পড়ুন;
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেজিভাব    
ফের বাড়ল স্বর্ণের দাম    
বেড়েছে স্বর্ণের দাম    
বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম