আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আজ ৫২ বছরে পা দিয়েছেন তিনি। আমির বা সলমনকে মাথায় রেখেও বলা যায়, শাহরুখের মতো ফেনোমেনা দুর্লভ।
ওই পাঁচ ফুট আট ইঞ্চির চেহারাটা দেখলে কারও মাথায় আসত না, ছেলেটা কী করে হিরো হতে পারে! দেখতে শুনতেও আহামরি নয়। বরং বলিউডের পরিভাষায় নায়কোচিত চেহারা বলতে যা বোঝায়, তার পুরো উল্টো। ইন্ডাস্ট্রিতে মামা-কাকাও নেই। অথচ সেই ছেলেটাই ২৫ বছর ধরে ইন্ডাস্ট্রি শাসন করে গেল! বাদশা বোধহয় এ ভাবেই রাজপাট চালায়।
তিন-খানের ডায়নেস্টি টপকানোর মতো ধক এখনও পর্যন্ত আগামী প্রজন্মের কারও মধ্যে দেখা যায়নি। আপনার পছন্দ শাহরুখ। আসুন দেখে নেই বলিউড বাদশাহর পছন্দ কি;
১ ) বিভিন্ন ছবিতে তাঁকে নানা রঙের, নানা ধরনের পোশাকে দেখা গেলেও শাহরুখের পছন্দের রং কিন্তু কালো।
২) খাবারের ব্যাপারে শাহরুখের বাছবিচার তেমন একটা নেই। তবে তাঁর প্রিয় খাবারের তালিকার শীর্ষে রয়েছে গ্রিল্ড চিকেন।

৩) লক্ষ লক্ষ মানুষের পছন্দের নায়ক তিনি। তবে শাহরুখের পছন্দের সেরা অভিনেতা হলেন বলিউডের ‘ট্র্যাজেডি কিঙ্গ’ দীলিপ কুমার।
৪) শ্রীদেবী, কাজল, জুহি থেকে আনুশকা, দীপিকা বা আলিয়াও তাঁর অনস্ক্রিন নায়িকা হয়েছেন। তবে শাহরুখের পছন্দের সেরা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন সায়রা বানু এবং মুমতাজ।

৫) তাঁর অভিনীত অসংখ্য ছবি লক্ষ লক্ষ ভারতীয় দর্শককে একাধিক বার হলমুখী করেছে। তবে শাহরুখের পছন্দের সেরা ছবিটি হল ১৯৯৪-এ মুক্তি পাওয়া ‘কভি হাঁ কভি না’।
৬) বছরের বেশির ভাগ সময়টাই সাংঘাতিক ব্যস্ততার মধ্যে কাটান শাহরুখ। তবে অবসরে নানা ধরনের ভিডিও গেম খেলতে খুব ভালবাসেন তিনি।

৭) ছাত্রাবস্থায় নিজে বেশ ভালই হকি খেলতেন। তবে তাঁর প্রিয় খেলার তালিকার শীর্ষে রয়েছে ক্রিকেট। কলকাতা নাইটরাইডার্স দল কেনার ক্ষেত্রেও তাঁর এই ভাললাগাই কাজ করেছে।
৮) তিনি নানা রকমের সুগন্ধি ব্যবহার করতে ভালবাসেন। শাহরুখের পছন্দের তালিকায় থাকা পারফিউমগুলির মধ্যে রয়েছে আর্মানি, ডিপ্টিক, আজারো, টাসকেনির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের নাম।
