কড়া নাড়ছে বইপ্রেমীদের সবচেয়ে বড় মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। প্রতিবছরের ন্যায় এই গ্রন্থমেলা উপলক্ষ্যে এবারও বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হবে অসংখ্য বই।
একজন লেখকের কাছে তার বই সন্তানের মত। সন্তানকে নিয়ে যেমন পিতা মাতার স্বপ্নের সীমা নেই তেমনি বই নিয়েও একজন লেখকের থাকে হাজার স্বপ্ন। তবে প্রচারের অভাবে অনেক অসাধারণ সৃষ্টিও অবহেলিত থেকে যায়।
আর সেই ভাবনা থেকেই পেপারস লাইফের নতুন আয়োজন। আপনাদের বই নিয়ে কথা হবে, জানব আপনার অনুভূতি, শুনব আপনার স্বপ্নের কথা। আর পৌঁছে দেব বইপ্রেমী মানুষের কাছে।
আসছে আপনার নতুন বই? গল্প না কবিতা? উপন্যাস; বাহ! আপনার বই সম্পর্কে জানাতে পারেন কিছু কথা, লিখুন: paperslife.magazine@gmail.com এই ঠিকানায়। সেই সাথে নির্বাচিত কয়েকজনের সাক্ষাতকারও ছাপা হবে, সুতরাং মোবাইল নম্বরটা দিতে ভুলবেন না।
