বেটিংয়ের নিয়ম ভেঙে ২০১৮ সালের জানুয়ারিতে সম্ভাব্য দল বদলের তথ্য পাচার করে নিষিদ্ধ হন লিভারপুলের সাবেক ফুটবলার ড্যানিয়েল স্টারিজ।
শাস্তি হিসেবে ছয় সপ্তাহ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া জরিমানা ছিল ৭৫ হাজার পাউন্ড।
স্টারিজের এ শাস্তিতে সন্তুষ্ট হয়নি এফএ। তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে গঠিত নিরপেক্ষ কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আপিল করে ইংলিশ ফুটবলের এ সর্বোচ্চ সংস্থা।
আর তাতে শাস্তি বরং কমলোই না, আরও যেন বাড়িয়ে দিয়েছে। সব ধরনের ফুটবল ও ফুটবল সংক্রান্ত কার্যক্রম থেকে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এ ইংলিশ স্ট্রাইকার। ১৭ জুন পর্যন্ত ফুটবল থেকে দূরে থাকতে হবে তাকে।
৩০ বছরের এ ফরওয়ার্ডকে এখন দ্বিগুণ জরিমানা দিতে হবে। তা সব মিলিয়ে দেড় লাখ পাউন্ড।

