রান্না আমাদের নিত্য দিনের অন্যতম একটি কাজ। খাবার খেতে দিনে অন্তত একবার রান্নাঘরে ঢুঁ মারতেই হয়। তবে খেতে গিয়ে কখনো ভেবেছেন রান্না কিভাবে/কোথায় আবিষ্কার হলো।
খাবার পদ্ধতি নিয়ে এমন গবেষণা চলছে অনেক আগে থেকেই। আদী মানুষ কীভাবে এবং কি খেতো; এ নিয়ে গবেষণা, বিতর্ক চলছে অনেক দিন ধরেই।
তবে সম্প্রতি মজার এক তথ্য সামনেে এনেছে হিউম্যান ইভাল্যুশন জার্নাল। এক গবেষণাপত্রে তারা উল্লেখ করেছে, আদিম যুগের মানুষের রান্না ও শ্বেতসারজাতীয় খাবার খাওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল।
এমনকি ক্লাসিস রিভার কেভ এলাকায় এ সংক্রান্ত প্রত্নতাত্ত্বিক উপাদানও নাকি পাওয়া গেছে। সেগুলো গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত হয়েছেন, তখনই মানুষ মাংস ও সবজি রান্না করে খেত।
আরও: ইফতারিতে ঝটপট দইবড়া
গবেষকদের দাবি, তখনই রান্নার পদ্ধতি জানতো মানুষ। এর পক্ষে নানা প্রমাণ হাজির করলেও সরাসরি কোনো প্রত্নতাত্ত্বিক বা জিনগত প্রমাণ দেখাতে পারেননি। এবার বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণ আফ্রিকায় প্রায় ১ লাখ ২০ বছর আগে মানুষের রান্না করে খাওয়ার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে।
ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক সিনথিয়া লারবি এই গবেষণা দলের প্রধান। তিনি বলেন, এই প্রথম আদিম মানুষের রান্না করার ব্যাপারে জিনগত ও জীববিজ্ঞানবিষয়ক প্রমাণ পাওয়া গেল।

