দেশে সম্প্রতি চলমান প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে আবার বাড়তে পারে সরকারি ছুটির মেয়াদ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা জানান আগামী শনিবার (১১ এপ্রিল) অথবা রোববার এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে এসময় তারা আরও জানান যে, আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালেও এই সিদ্ধান্ত চলে আসতে পারার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে দেশজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর আগে গত ২৬ মার্চ প্রথম ধাপে ছুটি ঘোষণা করে সরকার এরপর টা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হয়। এবার আবারো সিদ্ধান্ত আসতে পারে সরকারের পক্ষ থেকে।
উল্লেখ্য, দেশে ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১২ জন। মারা গেছেন মোট ২১ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

