আবারো মা হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আজ শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সদ্যজাত কন্যা সন্তানের ছবি পোস্ট করেছেন শিল্পা শেঠি। পোস্টটিতে মা হওয়ার খবর জানান তিনি।
পোস্টটিতে শিল্পা লেখেন, ‘ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সমিশা শেট্টি কুন্দ্রা।’
শিল্পা শেঠির পোস্টে বলিউডের অনেক তারকাই শুভেচ্ছা জানাচ্ছেন। ২০০৯ সালে ভারতের বিশিষ্ট শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। ২০১২-তে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।

