আবারো সংক্রমণের আশংকায় চীন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার বিস্তার শুরু হওয়ার পর দেশটিতে ৮১ হাজার ৬০০ জনের বেশি মানুষ সংক্রমিত হন এবং মারা যান ৩ হাজার ৩২২ জন।

গত সপ্তাহে উহান থেকে বেশ কিছু বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। একই সঙ্গে যাদের সুস্থতার সবুজ সংকেত আছে, তারা ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়। আগামী ৮ এপ্রিল থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার সময় নির্ধারিত ছিল।

কিন্তু করোনাভাইরাস দ্বিতীয় ধাপে বিস্তারের আশঙ্কায় দেশটির সরকার নতুন করে আবার বিধি-নিষেধ আরোপ করেছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) উহানে করোনায় চারজনের প্রাণহানির পর স্থানীয়দের আবার ঘরে বন্দী এবং যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিদেশ ফেরতেদের মাধ্যমে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উহানের শীর্ষ সরকারি কর্মকর্তা সেখানকার বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, শুক্রবার (৩ এপ্রিল) চীনে নতুন করে ৩১ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে, যাদের মধ্যে অন্তত দুজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন, বাকিরা বিদেশ ফেরত। এ ছাড়া মারা গেছেন চারজন, যাদের সবাই উহানের বাসিন্দা। গত ফেব্রুয়ারির পর থেকে উহানে করোনায় সংক্রমণ এবং মৃত্যু নাটকীয়ভাবে কমে আসে।

এই মহামারি মোকাবিলা করতে গিয়ে প্রাণ হারানো ১৪ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে শহীদ আখ্যা দিয়ে শনিবার (৪ এপ্রিল) দেশজুড়ে শোকদিবস পালনের ঘোষণা দিয়েছে চীন। ওইদিন দেশের সব প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও কনস্যুলেটে পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সব ধরনের বিনোদন অনুষ্ঠান বন্ধ থাকবে। মৃত স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধায় সকাল ১০টায় তিন মিনিটের নীরবতা পালন করবে চীন।

চীন থেকে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৮ হাজার ৭৭২ জন। আর মারা গেছেন ৫৯ হাজার ১৭২ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৮ হাজার ৯২৩ জন।