আমার থেকে দূরে থাকো : নেহা কাক্কার



আমার থেকে দূরে থাকো : নেহা কাক্কার

সাবেক প্রেমিক অভিনেতা হিমাংশু কোহলির মন্তব্য নিয়ে বেশ চটেছেন বলিউডের গায়িকা নেহা কাক্কার। এর ফলে হিমাংশুকে হুমকিও দিলেন জনপ্রিয় এ গায়িকা।

সম্প্রতি নেহার সাথে বিচ্ছেদের বিষয় নিয়ে মুখ খুলেন হিমাংশু। তিনি বলেন, নেহা নিজের ইচ্ছাতেই সম্পর্ক শেষ করে গিয়েছে। কিন্তু আমার এই কথা কেউ শুনছেন না। সবাই  আমাকে ভুল বুঝছেন।

হিমাংশুর এমন অভিযোগের পর নেহা তাকে বড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, কেউ যেন আমার নাম ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা না করে। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি এবং যে ভালো করবে তার সঙ্গে ভালো কিছুই ঘটবে।

নেহা আরও বলেন, যদি আমি মুখ খুলি…. আমি তোমার মা-বাবা ও বোনের কর্মকাণ্ড ফাঁস করে দেব। তারা আমাকে কী বলেছেন আমার সবকিছু মনে আছে। তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার। আমার থেকে দূরে থাকো। আমাকে নিয়ে কথা বলে জনপ্রিয়তা পাওয়ার জন্যই মানুষ এমন কথা বলে।

জানা যায়, বলিউডে অভিনেতা হিমাংশু কোহলি ও গায়িকা নেহা কাক্কারের প্রেম গভীর ছিল। তারা বিয়েও করছেন শোনা গেলেও গত বছর হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর আসে।

এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেন হিমাংশু। তার মন্তব্যের বিপরীতে তাকে কড়া হুমকিই দিয়েছেন নেহা।