‘আমি এখনও বেঁচে আছি, প্লিজ হেল্প!’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঘটনা। পাঞ্জাবের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থান থেকে শোনা যাচ্ছে তীব্র আর্তনাদ।

কবরের ভেতর থেকে বাঁচার আকুতি জানিয়ে কেউ একজন বলছেন, ‘আমি এখনও বেঁচে আছি, প্লিজ হেল্প, সাহায্য করুন আমায়!’

সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কবরস্থান থেকে যে আর্তনাদ শোনা যাচ্ছিল, তা মানুষেরই কণ্ঠের! কিন্তু কীভাবে কবরের মধ্যে পৌঁছালেন কেন জীবিত ব্যক্তি?

জানা যায়, ওই ব্যক্তি কবরস্থানে গিয়েছিলেন তার কাছের একজনের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে। সেই সময়ই আচমকা ধস নামে।

ধসের কবলে কবরে পড়ে মাটিচাপা পড়ে যান ব্যক্তি। ওই অবস্থাতেই তিনি সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন।