আমেরিকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫২৬ জন। মৃত্যু হল আরও ২৪ জনের। এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লক্ষ ২৫ হাজার ৭৫৮। মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ২১৭ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১ লক্ষ ১০ হাজার ৪৩২ জন।
গতকাল শুক্রবার আমেরিকায় একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জন। সম্প্রতি তিন সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে একদিনে কম মৃত্যু হয়েছে দেশটিতে।
আজ জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এদিকে, আমেরিকায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ২৫ হাজার ৩৮ জন। মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ১৮৫ জন রোগী।
সরকারি সূত্র থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আমেরিকায় মাত্র ২৪ ঘণ্টায় ৩,১৬৭ জন করোনায় মারা যাচ্ছেন।
যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, আমেরিকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,৪৫৩ জন। আমেরিকার মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি নিউইয়র্ক-এ।
শুধুমাত্র সেখানে প্রাণ হারিয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। এছাড়া নিউ জার্সি, ম্যাসাচুসেটস, মিশিগান, ইলিওনিয়স, পেনসিলভানিয়া প্রভৃতি এলাকার পরিস্থিতিও ভালো নয়।

