আম্পানের থাবায় প্রায় ১১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ঘূর্ণিঝড় আম্পানের থাবায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের সাতক্ষীরায়। এই সাতক্ষীরাতেই প্রত্যেক বছরে নিয়ম করে আমের প্রচুর ফলন হয়। এই অঞ্চলের প্রায় সব বেড়িবাঁধ ভেঙে শ্যামনগর, আশশুনি-সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। সকালে হেলিকপ্টারে সেনাবাহিনী পৌছে উদ্ধার কাজ চালায়। জলোচ্ছ্বাসে চিংড়ি ঘের ভেসে গিয়েছে।

ঘূর্ণিঝড় উম্পুন মোকাবিলায় সর্বোচ্চ সতর্ককতা ছিল বাংলাদেশের। এই ঘূর্ণিঝড় ঘিরে যে আতঙ্ক দেখা দিয়েছিলো এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। ২০০৭ সালে সিডর এবং ২০১৯ সালে বুলবুলের আঘাত থেকেও রক্ষা করেছিল সুন্দরবন। তারপরও বাংলাদেশের উপকূল অঞ্চলে তাণ্ডব চালিয়েছে আম্পান।

বৃহস্পতিবার বিকালে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, “ঘুর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আমের ক্ষতি হয়েছে ১৫০ কোটি টাকার। ব্রিজ কালভার্টের সংখ্যা ২০০টি। সবমিলিয়ে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১১০০ কোটি টাকা।”

তিনি আরও বলেন, যেহেতু আম্পানে প্রায় অধিকাংশ আমই ঝড়ে গিয়েছে, তাই ত্রাণের সঙ্গে আমও দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের আম কেনার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত জেলায় বাঁধ, ঘরবাড়ি সংস্কারে জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। শুক্রবার থেকে কাজ শুরু হবে।

যদিও কোন জেলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে মন্ত্রী আলাদা করে কিছু বলেননি। আম্পানে এখনও পর্যন্ত বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আখতার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

মৃত ৬ জনের পরিচয় পাওয়া গেছে। পটুয়াখালির কলপাড়ায় সৈয়দ শাহ আলম (৫৪) নামে এক স্বেচ্ছাসেবী নৌকাডুবির কারণে মারা যান। গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছেন জেলার গলাচিপার পানপট্টির ৫ বছরের শিশু রাশেদ

। এ ছাড়াও মহম্মদ সিদ্দিক ফকির (৭২), রফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন আম্পানে ঝড়ে। দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন পিরোজপুর মঠবাড়িয়ার শাহজাহান মোল্লা (৫৫) এবং সন্দীপ সালাউদ্দিন (১৬)। যশোরের চৌগাছায় ২ জন, সাতক্ষীরায় ১ জন ও ঝিনাইদহে ১ জন প্রাণ হারিয়েছেন।