ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী কিস্টোন পাইপলাইন এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। পণ্যটি প্রায় আড়াই বছরের মধ্যে এখন সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে।
গত বুধবার জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশ। এদিন পণ্যটি ব্যারেলপ্রতি ৫৮ দশমিক শূন্য ৯ ডলারে লেনদেন হয়, যা ২০১৫ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় কিস্টোন পাইপলাইনে ত্রুটি দেখা দেয়। ওই দিনই পাইপলাইনটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ ত্রুটির কারণে প্রায় পাঁচ হাজার ব্যারেল জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের গ্লোবাল এনার্জি স্ট্র্যাটেজির ডিরেক্টর মাইকেল ট্রান বলেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল সরবরাহের বিকল্প তেমন বেশি নেই।
২০১০ সালে কিস্টোন পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের অনুমোদন দেয়া হয়। এ পাইপলাইনের মাধ্যমে কানাডার আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এর মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা যায়। পাইপলাইনটির মালিকানা ট্রান্সকানাডা করপোরেশন নামের কানাডীয় একটি প্রতিষ্ঠানের।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান জেনস্কেপ জানিয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রের পাইপলাইনভিত্তিক তেল আমদানির এক-পঞ্চমাংশ কিস্টোনের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিষ্ঠানটির জ্বালানি তেল বাজার বিশেষজ্ঞ ডিলান হোয়াইট বলেন, অবস্থা খুবই জটিল।
নেব্রাস্কায় বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প অনুমোদন দেয়ার কয়েক দিনের মধ্যে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটল। পরিবেশবাদীরা এ প্রকল্পের তীব্র বিরোধিতা করে আসছেন।
বাজারে এখন একটাই প্রশ্ন ঘুরছে। তা হলো, কিস্টোন কত দিন বন্ধ থাকবে। রয়টার্স জানিয়েছে, ট্রান্সকানাডা তাদের কিছু ক্রেতাকে নভেম্বর শেষে ৮৫ শতাংশ সরবরাহ কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
তবে ট্রান্সকানাডা এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানায়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ে পাইপলাইন আবার চালুর তারিখ নির্ধারণের আলোচনা চলমান আছে।
এর আগেও সাউথ ডাকোটায় কিস্টোন থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের এপ্রিলে এ পাইপলাইন তিন সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। ওই সময়ে প্রায় ৪০০ ব্যারেল জ্বালানি তেল ছড়িয়ে পড়ে, যা পরিষ্কার করতে দুই মাস সময় লেগেছিল।
মাইকেল ট্রানের মতে, কিস্টোন পাইপলাইন বন্ধ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ কমে আসতে পারে। তিনি বলেন, বৈশ্বিক বাজারে ভারসাম্য আনতে বেশ দেরি হয়েছে। যুক্তরাষ্ট্রই বাজারে ভারসাম্য আনার সর্বশেষ স্থান।
এদিকে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ১৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ১৯ লাখ ব্যারেল কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের এক জরিপে সরবরাহ ২১ লাখ ব্যারেল কমতে পারে বলে প্রাক্কলন করা হয়েছিল।
চলতি সপ্তাহে দাম বাড়লেও তিন বছর আগের তুলনায় জ্বালানি তেলের দাম এখনো অনেক কম। ওই সময়ে পণ্যটি ব্যারেলপ্রতি ১০০ ডলারে লেনদেন হয়। চলতি বছরে এ পর্যন্ত জ্বালানি তেলের দাম বেড়েছে মাত্র ৮ শতাংশ। তবে গত সাত সপ্তাহের মধ্যে ছয় সপ্তাহেই পণ্যটির দাম বেড়েছে।
অতিরিক্ত সরবরাহের চাপে গত বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২৬ ডলারে নেমে আসে। এরই পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে ওপেকসহ শীর্ষ উৎপাদকরা উৎপাদন কমিয়ে আনার ঘোষণা দেয়। এ সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী মার্চে শেষ হবে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ায় এ চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী মাসের শুরুতে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি নিয়ে ৩০ নভেম্বর উৎপাদক দেশগুলোর বৈঠকে বসার কথা রয়েছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ চুক্তির মেয়াদ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন; জ্বালানি তেলের বাজারে তেজিভাব
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের তেজিভাব
জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে ২০১৮ সালে