ইংরেজিতে লেখায় ২৫০টি সাইনবোর্ড অপসারণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানীর বনানীতে বাংলায় না লেখায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০টিরও বেশি সাইনবোর্ড, বিজ্ঞাপন, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কাঁচাবাজার ও সংলগ্ন এলাকায় অভিযানে ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই আদালত পরিচালনা করে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত জানান, আদালতের নির্দেশ আছে সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। এ কারণে বাংলা লেখা না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫০টিরও বেশি ইংরেজিতে লিখিত সাইনবোর্ড, বিজ্ঞাপন, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

বনানী সুপার মার্কেট ও কাঁচাবাজার এলাকায় ফুটপাতে নির্মিত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ৪ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের মালামাল জব্দ করা হয়। এছাড়া বনানী সুপার মার্কেটের পাশের ইউনাইটেড গ্রুপ পরিবেশ ও বায়ুদূষণ করায় এবং রাস্তা দখল করে ভবন নির্মাণ চালনোয় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।