আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দলগুলো। পঞ্চম দল হিসেবে এবার ১৫ সদস্যদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।
অধিনায়ক ইয়ন মরগানকে অধিনায়ক করে দল সাজিয়েছে এবারের হোস্টরা। চমক থাকতে কেবল জোফরা আর্চারের না থাকা।
ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করা এই তরুণ পেসার বিশ্বকাপের আগে থেকেই বেশ আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত তাকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা। তবে বিশ্বকাপ প্রস্তুতির আয়ারল্যান্ড ও পাকিস্তান সিরিজে দলে থাকবেন তিনি।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের পর দল ঘোষণা করল ইংল্যান্ড। আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ইংল্যান্ড দল :
ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
পাকিস্তানের ও আয়ারল্যান্ড সিরিজের ইংল্যান্ড দল :
ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

