অভিমান, আক্ষেপ থেকে স্পেন ছাড়ার কথা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ইংলিশ লীগের ফ্যানরা আবার আশায় বুক বাঁধতেই পারে। কর ফাঁকির অভিযোগে আদালতে নিজের পক্ষে যুক্তি দেখানোর সময় এমন প্রত্যাশাই ব্যক্ত করেন পর্তুগিজ এই সুপারস্টার।
নিজের সিদ্ধান্তেই ২০০৯ সালে ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমান সি আর সেভেন। সেসময়ের রেকর্ড মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। সেই সময় থেকে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রধান খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ছড়িয়েছেন আলো। গোলের পর গোল করে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে।
তবে সব কিছুরই এক পরিণতি থাকে। রোনালদোর প্রথম আগমনেই ঘটে বিপত্তি। স্প্যানিশ লীগে ফি না দেওয়াই জরিমানা গুনতে হয় তাদেরকে। দলবদলের সময় রোনালদো তখন হয়তো জানত না যে এই স্প্যানিশ লিগেই পড়তে হবে দলবদলের ঝামেলায় আর কর ফাকির মামলায়। আর তাই এখন আক্ষেপের সুর তার কন্ঠে। ইংলিশ লীগে খেলোয়াড়দের এমন ঝামেলায় পড়তে হয় না।
আদালতে নিজেকে নির্দোষ স্বীকার করে রোনালদো বলেন, ‘আমি আর স্প্যানিশ লীগে থাকছি না। আমি অতি শীঘ্রই চলে যাচ্ছি ইংলিশ লীগে। কারণ ওখানে আমাকে কখনেই এমন ঝামেলাই পড়তে হয় নয়। এই প্রথম আমি স্প্যানিশ লিগে এসে আমকে আদালতে আসতে হল। যা আমার নিজের ইমেজের উপর প্রভাব পড়ে।’ শেষে সত্য অবশ্যই বের হবে বলে জানান রোনালদো।
