ইউডার পুনর্মিলনী ৯ মার্চ




অন্যান্য বছরের ন্যায় আগামী ৯ই মার্চ ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ এবং সোডা ও কোডা প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন করেছে।

৯ মার্চ (শুক্রবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোহাম্মদপুর শারীরিক শিক্ষা মাঠ প্রাঙ্গনে পুনর্মিলনীর মূল অনুষ্ঠান শুরু হবে।
৩ মার্চ (শনিবার) থেকে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহীরা নিজ নিজ বিভাগ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ইউডার বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পরিবার ও বন্ধু-স্বজন নিয়ে এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবে।