ইউরোপের দলবদলে শীর্ষ ১০ ট্রান্সফার মূল্য




সাকিব আহমেদ
প্রতিনিয়ত ইউরোপের ফুটবল তার রং দেখিয়ে বেড়ায়। আক্রমণ, প্রতিআক্রমণ, ফুটবলের সৌন্দর্য সব যেন ইউরোপিয়ান ফুটবলে এসেই শেষ হয়। এদেশে ইউরোপের এই ফুটবল মহারণের ফলোয়ারের অভাব নেই। রাত জেগে নিজের পছন্দের দলকে সমর্থন দিতে তারা বিন্দুমাত্র কার্পণ্য করে না।
এই ফুটবল অতি মাত্রায় আরো রঙিন হয়ে ওঠে ট্রান্সফার মৌসুম এলেই। প্রিয় দলগুলো কাকে কিনছে, কিংবা প্রিয় খেলোয়াড়টি কোথায় যাচ্ছে তাতে শকুনের দৃষ্টি রাখে ভক্ত-সমর্থকগুলো। আর ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে হাজির হয় সেরা খেলোয়াড়টিকে কেনার জন্য। টাকার ঝনঝনানিতে ইউরোপের দশটি সেরা দামী ট্রান্সফারের ছোট্ট একটি তালিকা নিচে তুলে ধরা হল :
১. ২০১৬ সালে পল পগবা জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসে ১০৫ মিলিয়ন ইউরোতে। ধরা হয়, এটি এ যাবৎ কালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ট্রান্সফার।
২. ১০০.৮ মিলিয়ন ইউরো মূল্যে ২০১৩ সালের টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে ট্রান্সফার হওয়া গ্যারেথ বেলের অবস্থান দ্বিতীয়তে।
৩. তৃতীয়তে আছে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসা সে সময়ের রেকর্ড ট্রান্সফার ক্রিস্টিয়ানো রোনালদো। যার মূল্য ৯৪ মিলিয়ন ইউরো।
৪. এরপর আছে গঞ্জালো হিগুয়েনের ২০১৬ সালে ৯০ মিলিয়ন ইউরোতে নেপোলি থেকে জুভেন্টাসে পাড়ি জমানো।
৫. সান্তোস থেকে বার্সেলোনায় ২০১৩ সালে আসা নেইমার আছেন পঞ্চম। যার ট্রান্সফার মূল্য ৮৬.২ মিলিয়ন ইউরো।
৬. তালিকার ছয় নম্বরে আছে ৮৪.৪ মিলিয়ন ইউরোতে কিছুদিন আগে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা রোমেলো লুকাকু।
৭. এরপর আছে লুইস সুয়ারেজ। ২০১৪ সালে লিভারপুল থেকে এই স্ট্রাইকারকে দলে ভিড়াতে বার্সেলোনা খরচ করে ৮২.৩ মিলিয়ন ইউরো।
৮. ২০১৪ সালে কলম্বিয়ান প্লে মেকার হামেস রড্রিগুয়েজকে মোনাকো থেকে কিনতে রিয়াল মাদ্রিদে আসতে খরচ হয় ৮০ মিলিয়ন ইউরো।
৯. জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে আসা জিনেদিন জিদানের অবস্থান তালিকার নবম স্থানে। ২০০১ সালে এই ফরাসি সুপারস্টারকে দলে টানতে রিয়াল মাদ্রিদের খরচ হয় ৭৭.৫ মিলিয়ন ইউরো।
১০. ৭৫ মিলিয়ন ইউরোতে ২০১৫ সালে উলফসবার্গ থেকে কেভিন ডে ব্রুইনাকে নিজেদের করে নেয় ম্যানচেস্টার সিটি।
সূত্র: গোল ডট কম