করোনাভাইরাসের প্রকোপ চীন ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইতালিতেও ছড়িয়েছে, যাতে আক্রান্তের সংখ্যা বারভহে। বাড়ছে মৃতের সংখ্যা। সেই ইতালিতে তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত, পাওয়া গেছে এমন খবর।
দেশটির তুসকান অঞ্চলের ইউএস পিয়ানি ক্লাবের তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে আক্রান্তদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।
তিন খেলোয়াড় ছাড়াও একজন স্টাফ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২২ ফেব্রুয়ারি ওই খেলোয়াড়দের মধ্যে একজনের লক্ষণ প্রকাশিত হয়। এরপর অন্যদের উপসর্গ দেখা দেয়।
এ ঘটনার পর ক্লাবের প্রত্যেক খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও ম্যানেজারকে তাদের বাড়িতে ১৫ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

