ইতালিতে প্রতি দুই মিনিটে মরছেন একজন করোনা রোগী



ইতালিতে প্রতি দুই মিনিটে মরছেন একজন করোনা রোগী
Medical workers in overalls stretch a patient under intensive care into the newly built Columbus Covid 2 temporary hospital to fight the new coronavirus infection, on March 16, 2020 at the Gemelli hospital in Rome. (Photo by ANDREAS SOLARO / AFP) (Photo by ANDREAS SOLARO/AFP via Getty Images)


ইতালি যেন এক মৃত্যুপুরী।গড়ে প্রতি ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হচ্ছে। ব্রিটিশ ডেইলি মিররের খবরে এমন তথ্য জানা গেছে। সে হিসেবে প্রতি দুই মিনিট পরপর একজন করে মারা যাচ্ছেন।

শনিবার কোভিড-১৯ রোগে আক্রান্তে হয়ে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ভয়াবহ দৃষ্টান্ত হচ্ছে এই সংখ্যা।

ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চার হাজার ৮২৫ জন।

ইতালিতে শনিবার পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারে যে সংখ্যাটা ছিল ৪৭ হাজার ২১ জন।