ইতিহাস গড়ল বাংলাদেশ




মিরপুরে  সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। মাইলফলকে পৌঁছানোর ম্যাচে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দারুণ নৈপুণ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যেন নিজেদের ৫০তম জ্বলে উঠলেন তারা । তাদের নৈপুন্যে প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
এই সিরিজের প্রথম টেস্টে অর্ধশতক ও ১০ উইকেট নিয়েছেন সাকিব। দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন তামিম।
অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে বাংলাদেশের জয় পৌঁছাল দুই অঙ্কে, ১০১ টেস্টে ১০টি। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।