ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের জন্য শীঘ্রই সুখবর আসছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশে চলমান করোনা পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য কিছু সুখবর আসবে বলে প্রত্যাশা করছি। অনেক বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট দেবার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমরা আমাদের টেলিকম কোম্পানিগুলোকে সর্বনিম্ন হারে ইন্টারনেট দেবার জন্য অনুরোধ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘একইসঙ্গে অপারেটরদের তাদের বিটিএসগুলোকে ৪জি করারও নির্দেশ দিয়েছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার গতি ত্বরান্বিত হোক এই কামনায়।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্রদান অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেয়া যায় কিনা সে বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার বলেও জানান তিনি।