করোনাভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টাইন সময় পার করার জন্য বিভিন্ন চ্যলেঞ্জে মেতেছেন অনেকেই। পিলো চ্যালেঞ্জের পর এবার ইন্সটাগ্রামের নতুন ক্রেজ ‘শপিং ব্যাগ চ্যালেঞ্জ’।
ইন্সটাগ্রামের এই অদ্ভুত ট্রেন্ডকে অনেকে ‘পেপার ব্যাগ চ্যালেঞ্জ’ও বলছেন। ছবিতে #ShoppingBagChallenge হ্যাশট্যাগ জুড়ে পোস্ট করে দিচ্ছেন ইন্সটাগ্রামে।
শপিংয়ের সময় পাওয়া বিভিন্ন রঙের পেপার ব্যাগকেই কেউ টপ তো কেউ স্কার্টের মতো করে পরে ছবি তুলছেন। ইন্সটাগ্রামের এই অদ্ভুত চ্যালেঞ্জে সামিল হয়েছেন সাবেক মিস ভিয়েতনাম কি ডুয়েন থেকে রুশ ইনস্টা মডেল লিলি এর্মাকের মতো অনেকেই।
এছাড়া ফেসবুকে বিভিন্ন চ্যলেঞ্জের মধ্যে নারীদের শাড়ি চ্যালেঞ্জ, পুরুষদের পাঞ্জাবি চ্যলেঞ্জ – ইত্যাদি জনপ্রিয়তা অর্জন করেছে।

