ইরাকের হাবিজা শহরের কাছে গণকবর থেকে ৪০০ মৃতদেহ উদ্ধার




লাশগুলোর মধ্যে অনেকের পরনে বেসামরিক পোশাক থাকলেও অধিকাংশেরই পরনে সেই পোশাক যা মৃত্যুদণ্ড ধার্য করা লোকজনের জন্য ব্যবহার করে আইএস। বিমান ঘাঁটিটিকে ‘জল্লাদখানায়’ পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গভর্নর সাইদ।
স্থানীয় বাসিন্দারা ‘প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য’ দেওয়ার পর ইরাকি সামরিক বাহিনী কবরগুলো খুঁজে পায় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর জেনারেল মোর্তাদা আল লুবাইবি।
গত মাসে আইএসের নিয়ন্ত্রণ থেকে হাবিজা পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। শহরটি রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার উত্তরে।
একসময় আইএসের নিয়ন্ত্রণ ছিল এমন এলাকাগুলোতে বহু গণকবর খুঁজে পেয়েছে ইরাকি বাহিনী। এ পর্যন্ত পাওয়া প্রায় ৭২টি গণকবরে পাঁচ হাজার থেকে ১৫ হাজার লাশ থাকতে পারে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।