ইরানে করোনা আক্রান্তে এমপির মৃত্যু


ইরানে করোনা আক্রান্তে এমপির মৃত্যু

মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন মোহাম্মদ আলী রামজানি নামের ইরান পার্লামেন্টের এক সদস্য। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসে মৃত মোহাম্মদ আলী রামজানি গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আসতানা থেকে নির্বাচিত হয়ে ইরানে পার্লামেন্টের সদ্য নির্বাচিত হয়েছেন। এবং পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হওয়ার একদিন পরেই তিনি মারা গেছেন।

রামজানী এর আগে গিলানের শ্রম ও সমৃদ্ধি অধিদপ্তরে মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।

সূত্র : বিএএসনিউজ