ইসরাইলে হয়েছিল 'নাইন ইলেভেন' হামলার পরিকল্পনা




নাইন ইলেভেন হামলার পরিকল্পনা করা হয়েছিলো তেলআবিব এবং ওয়াশিংটনে, কাবুলে নয়। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার তদন্ত প্যানেলের সদস্য ডক্টর কেভিন ব্যারেট এই মন্তব্য করেছেন।
গত সোমবার এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নাইন ইলেভেনের হামলার পরিকল্পনা ও নির্দেশনা এসেছিলো আফগানিস্তান থেকে। কারণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তানের তৎকালীন সরকার ছিলো সন্ত্রাসীদের আশ্রয়দাতা।
ট্রাম্পের এ বক্তব্যের বিরোধিতা করে ব্যারেট বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ঐ হামলা চালায়, যেখানে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের সদস্যরাও জড়িত ছিলেন। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ব্যরেট। তবে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।