ইসরায়েল এখন ইহুদি জাতিরাষ্ট্র



ইসরায়েলকে ইহুদি জাতিরাষ্ট্র ঘোষণা করে একটি বিতর্কিত আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট।
গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি আইন পাস করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, এ আইন পাসের ফলে অন্য আরব দেশগুলোর সঙ্গে দেশটির বিরোধ আরও বৃদ্ধি পাবে। এই আইন পাসের জন্য ৬২টি ভোটের মধ্যে ৫৫টিই আইনটির পক্ষে পড়ে। আইনে হিব্রুকে দেশটির জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া আইনটির মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার করা হয়েছে, জাতীয় স্বার্থেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো।
ইসরায়েলের ডানপন্থী সরকার সমর্থিত বিলটিতে বলা হয়েছে, ‘ইসরায়েল হচ্ছে ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি এবং এ দেশে একমাত্র তাদেরই জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।’
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ঝড়ো অধিবেশনের পর বিলটি পাস হয়। বিলটির পক্ষে ৬২ জন এবং বিপক্ষে ৫৫ জন ভোট দিয়েছিলেন।
অবশ্য ইসরায়েলি প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের আপত্তিতে বিলটির প্রাথমিক খসড়া থেকে বেশ কয়েকটি ধারা বাদ দেয়া হয়েছে। এসব ধারার মধ্যে একটিতে ‘কেবল ইহুদি সম্প্রদায় সৃষ্টিতে’ বিধান আইনে যুক্ত করার কথা বলা হয়েছিল। ইসরায়েলের মোট ৯০ লাখ জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২০ শতাংশ আরব।