ঈদের নামাজ পড়ে যুবকের আত্মহত্যা



ঈদের নামাজ পড়ে যুবকের আত্মহত্যা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতীনদীর পালপাড়া ব্রিজের উপর থেকে নদীতে ঝাপ দেয় এক যুবক। ধারনা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত মাহিন আত্মহত্যার উদ্দেশ্য নদীতে ঝাপ দেয়।
গতকাল সোমবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে। গতকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের একটি দল দিনভর অভিযান চালায়। আজ সকাল ১০ টায় গোমতীনদীর দূর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, মারা যাওয়া যুবকটি চৌদ্দগ্রাম বদরপুর এলাকার মহসিন চৌধুরীর ছেলে। যুবকের নাম মাহিন চৌধুরী নাবিল। তারা ছোটরা এলাকার উকিল পাড়া এলাকায় বসবাস করতো।
স্থানীয়রা জানান, গতকাল সকাল ঈদুল ফিতরের নামাজ শেষে যুবক মাহিন গোমতীনদীর পালপাড়া ব্রিজের পশ্চিম দিক থেকে নদীতে ঝাপ দেয়। ঝাপ দেয়ার আগে জায়নামাজ ও জুতো জোড়া ব্রিজের উপর রেখে যায়।
ঈদের নামাজ পড়ে যুবকের আত্মহত্যা
ঝাঁপিয়ে পরে যুবকটি একবার পালপাড়া শ্বশান ঘাটের কাছে ভেসে উঠে। পরে স্রোতের টানে আবার তলিয়ে যায়। এদিকে ঘটনার পরে খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অভিযান চালায়।
পরে চাঁদপুর ডুবুরি দল এসে অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত যুবকের কোন হদিস পাওয়া যায়নি। এদিকে আজ সকালে অভিযানের সময় ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে দূর্গাপুর এলাকা থেকে মাহিনের লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার করা যুবকের লাশ ছত্রখীল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।