ঈদের শেষ দিনে আজ ‘বিলেটেড লাভ’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দীপ্ত টিভিতে ঈদ অনুষ্ঠানমালার শেষ দিনে আজ রাত ৮:৩০ মিনিটে দেখতে পাবেন ঈদের বিশেষ নাটক ‘বিলেটেড লাভ’। এইচ এম জামানের সিনোমাটোগ্রাফিতে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

নাটকের গল্পে দেখা যায়, ‘সারা বাড়িতে হইচই। একটু পরেই পাত্র পক্ষ আসবে। কিন্তু সেই মুহূর্তে উপস্থিত থাকতে চায় না রঞ্জন। খবর পেয়ে কণা রঞ্জনের ঘরে আসে।

বলে, চলো আমরা পালিয়ে যাই। রঞ্জন রাজী হয় না। বরং কণাকে এমন পাগলামি করতে নিষেধ করে। কণা বলে, বেশ! তবে তুমিও তাহলে বাড়ির বাইরে যেতে পারবে না।

তুমি না থাকলে আমি বিয়ের আসরে ঝামেলা করব। সুতরাং তুমি থাকবে। আমি দেখতে চাই, তোমার চোখের সামনে আমাকে পর হতে দেখলে তোমার কেমন লাগে! নাটকটিতে কণা চরিত্র রূপায়ন করেছেন মৌসুমী হামিদ, রঞ্জনের চরিত্রে দেখা যাবে এফ এস নাঈমকে।

গল্প প্রসঙ্গে নির্মাতা রাকেশ বসু বলেন, মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে নাটকটির কাহিনী। একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে মৌসুমীরা। নাঈম ভাইয়ের বাবা আর মৌসুমীর বাবা একই অফিসের সহকর্মী ছিলেন।

সে হিসেবে ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠে নাঈম-মৌসুমী। দুষ্টুমি খুনসুটিতে ওদের দিন চলে যায়। মৌসুমীর বিয়ের প্রস্তাব আসে। ছেলে দেশের বাইরে থাকে।

মেয়ে দেখার জন্য ছেলেরা রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তাব দেয়। ওইদিন সকালবেলায় মৌসুমীকে দেখে নাঈমের কিছু একটা ফিল হয়, মৌসুমীও তেমনটা অনুভব করে।

পরস্পরকে ভালোবেসে ফেলে, যা এতোদিন হয়নি। গল্পের টানাপোড়েন এখান থেকেই শুরু। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া আক্তার পায়েল, শিল্পী সরকার অপু, শেকানুল শাহী, তামান্না রহমান প্রমুখ। ঈদুল ফিতরের সপ্তম দিন রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে।