ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘরমুখী ও ফিরতি যাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৫৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রীদের অধিকার নিয়ে কাজ সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া ঈদ ও ফিরতি যাত্রায় ২১৪টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৯৬ জন।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির তৈরি প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ‘সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ঈদের আগে-পরে ১৩ দিনের দুর্ঘটনার তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করেছে। প্রতিবেদনে ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনার তথ্য রয়েছে।’
এবার নৌপথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৩ জন আহত হন। আর ট্রেনে কাটা পড়ে ৪৩ জন নিহত হয় বলে জানান মোজাম্মেল।
তিনি বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা দেশের গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। অনেক আগেভাগে ঈদযাত্রা শুরু হওয়ায় ঘরমুখো যাত্রা ফেরতযাত্রার চেয়ে খানিকটা স্বস্তিদায়ক ছিল। তবে ফিরতি যাত্রায় ভোগান্তি ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে।