গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আসন্ন ঈদুল ফিতরে ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’ শিরোনামে একক সঙ্গীতানুষ্ঠান করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
জানা গেছে এবার বেশকিছু মৌলিক গান গিয়ে হাজির হবেন তিনি। ইতোমধ্যেই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এটিএন বাংলার টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত সাড়ে ১০টা প্রচারিত হবে। এর আগে ২০১৬ সালে মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’।
পরবর্তীতে তিনি ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ সালে তার ‘বলো না তুমি কার’ এবং সর্বশেষ ২০১৯ মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।

