ঈদে সরকার-তালেবান ৩ দিনের যুদ্ধবিরতিতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। সম্প্রতি সরকারি সেনাদের উপর হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার থেকে আফগানিস্তানে কার্যকর হবে এই যুদ্ধবিরতি।

তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে।

এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিন দিনের এই যুদ্ধবিরতিতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই সাময়িক যুদ্ধ বিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। যদিও ২০১৮ সালের ঈদুল ফিতরে যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলছেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালানো যাবে না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

সূত্র: বিবিসি