সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৬ হাজার ১৯৩ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়। ১৪ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২ হাজার ২৪৪ দশমিক ১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৩ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৭২১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৭০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৭৬৫ কোটি ৬০ লাখ ১৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৭ দশমিক ৭৯ পয়েন্টে উন্নীত হয়। ১৭৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৪২ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৮ কোটি ২৭ লাখ ৯৬৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৯৭৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
