দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। বছরের প্রথমদিনে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিপ নিম্নমুখি। তবে এ সময়ে লেনদেন কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ৬ হাজার ২৫৪ দশমিক ৪১ পয়েন্টে উন্নীত হয়। তবে ১ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে ২ হাজার ২৮১ দশমিক ৫৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯১ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৩৯৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬২৮ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।
দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০২ দশমিক ৪৯ পয়েন্টে উন্নীত হয়। ৩০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬৬ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৯৬ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৮১৪ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত ছিল ২১টির বাজারদর।
