ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের চতূর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে উন্নীত হয়। ১৯ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২ হাজার ২২৯ দশমিক ৮৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৮ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৬ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৬৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৬৫ কোটি ৬০ লাখ ১৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৭৪৪ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫৫ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়। ১১৯ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৪ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার ৯৭৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৫২৭ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।