বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৬ দশমিক ৯৫ পয়েন্টে উন্নীত হয়। ১০ দশমিক ৭ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৯০ দশমিক ৩৫ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৩ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৪ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৩২৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৭৩৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩১ দশমিক ২৫ পয়েন্টে উন্নীত হয়। ১৫৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৯৭ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৪৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।
