শেয়ারবাজার: ঊর্ধ্বমুখি প্রবণতায় সূচক




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের উচ্চমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই বেচাকেনা কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৯৬ দশমিক ২৫ পয়েন্টে উন্নীত হয়। ৬ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৬২ দশমিক ৮১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩১০ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৫৬০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫০৯ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৪০ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৮ দশমিক ৫৪ পয়েন্টে উন্নীত হয়। ৪৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৭৪ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২৯ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৬৯৫ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৪১০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।