ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বৃদ্ধি পেয়েছে দুই স্টক এক্সচেঞ্জেই। দিন শেষে সব কটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৭ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৫৬ দশমিক ৮২ পয়েন্টে। ৮ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ২ হাজার ২৩ দশমিক ১৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৯ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৯ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ৯৯৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৪৫ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৭৩ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৬ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৮৬ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়। আর ১৫৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯৫ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২০ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৩৪৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৮ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ২০২ টাকা।
