আসন্ন শবে বরাতকে কেন্দ্র করে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে৷
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান,১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকালে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকালে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকালে নেওয়া হবে।
এছাড়া ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকালে নেওয়া হবে বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, “শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল, সেই হিসেবে পরীক্ষার তৈরি করা হয়েছিল।
বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

