এইডস আছে শুনে পালালেন ধর্ষক



এইডস আছে শুনে পালালেন ধর্ষক

ধর্ষণ থেকে বাঁচতে দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছেন ভারতের এক নারী। নিজেকে এইচআইভি পজিটিভ দাবি করায় বেঁচেছেন ধর্ষণ থেকে।

ভারতের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এই সংবাদ। ২৫শে মার্চ ভারতের অওরঙ্গবাদের রাজনগরে এই ঘটনা ঘটে। ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি।

ঘটনার দিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি।

এমন সময় পাশ দিয়ে মটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন তিনি। রাস্তার মাঝে নির্জন এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। ভুক্তভোগী ওই বিধবা বাড়ি ফিরে পুলিশের কাছে এই ঘটনা জানান। জানা যায়, ধর্ষণ না করলেও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।