‘এই মৃত্যুর মিছিলে আমিও পড়তে পারি’



‘এই মৃত্যুর মিছিলে আমিও পড়তে পারি’

চীনের উহান থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে কে কখন মারা যাবেন তার কোন ঠিক নেই।

মৃত্যুর মিছিলে যোগ হতে পারে আমার, আপনার সবার নাম। তাই তো সবাইকে এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এমন আতঙ্কে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি পোষ্ট করেছেন।

তিনি লিখেন, ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, এই মৃত্যুর মিছিলে আমিও পড়তে পারি।

করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন কয়েক লাখ।