একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)




লেখক: কাজী মনির
কাজের বুয়াটা প্রতিদিনের মত বাসায় এসে, তার কাছে রাখা চাবি দিয়ে ঘর খুলে সোজা রান্নাঘরে গিয়ে দুইটা প্লেট আর বাইরের খাবারের প্যাকেট দেখে। ভাবলো বাসায় আবার কে এলো? হাতের কাজ সেরে বেডের দিকে তাকাতেই তার চোখ পড়লো ঘুমন্ত শিরীনের দিকে। আলুথালু বেশে অঘোরে ঘুমাচ্ছে শিরীন।
চারিদিকে রানার খোঁজ করলো বুয়া। না বাসায় আর কেউ নেই, তাহলে রানা ভাইয়া গেল কোথায় আর মেয়েটি কে? ঘুমন্ত শিরীনের মাথার কাছে গিয়ে ভাল করে দেখলো। খুব সুন্দরী মেয়েটা একদম পরীর মত। নিশ্চয় রানা
ভায়ের বোন হবে। সাথে সাথেই মনে পড়লো, রানা ভাইয়ের বাবা-মা এসেছিল তাদের কাছেই জেনেছে। রানাই বাবা-মায়ের একমাত্র সন্তান। বুয়া ভাবতে লাগলো মেয়েটি তাহলে কে? রানা ভাইয়ের খুবই আপনজন তাতে কোন সন্দেহ নেই।
বুয়া ঘুরে চলে যাচ্ছিল, তার পায়ের সাথে কার্পেটটা আটকে যাওয়ায় শব্দ হতেই শিরীন ধড়ফড় করে উঠে বসলো এবং বললো: কে? কে? বুয়া নিজেকে সামলে নিতে নিতে হঠাৎ বলে ফেললো: ভাবী আমি, দুলালের মা, রানা ভাইয়ের বাসায় কাজ করি।
শিরীন বুয়ার কথা রানার মুখে শুনেছিল তাই বললো: ও আচ্ছা! তখনও তার বুকের ভিতর ধড়ফড় করছে। নিজের কাপড়-চোপড় ঠিক করতে করতে হাফাতে লাগলো। বুয়া বুঝতে পেরে একটু রসিকতা করে বললো: ভাবী আপনি দেখি ভয় পাইছেন।
শিরীন আমতা আমতা করে বললো : না, মানে উনি কোথায়? বুয়া অবাক হয়ে বলে : সে কি রানা ভাই আপনারে বইলা যায় নাই? রাতে আপনারা একলগে আছিলেন না?
শিরিন বললো: না উনিতো মানে, আপনি আমাকে ভাবী বলছেন মানে, উনি কি বিয়ে করেছেন?
বুয়া বললো: বুঝছি আপনে আমার কথায় মাইন করছেন। আসলে আমি একটু মশকরা করলাম, আর আপনি তো আইজ হউক কাইল হউক আমাগো ভাবী হইবেনই, না কি কন? আসলে আপনি যা সুন্দর
দেখতে, রানা ভাইয়ের লগে যা মানাইবো না! একবারে দুধে আলতা। শিরীন কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না। ঠিক এমন সময় রানা বুয়াকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। বুয়া তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিল সামনে
রানা এসে দাঁড়ালো: কি ব্যাপার কখন এসেছো তুমি? বলে বিছানার দিকে তাকায়ে দেখলো শিরিন উঠে বসে আছে।
বুয়াকে উদ্দেশ ̈ করে বললো: উনার সাথে তোমার কথাবার্তা হয়েছে নাকি?
বুয়া হাত কচলাতে কচলাতে বললো: না ভাবী তো, থুক্কু উনি হবাই ঘুম থেকে ওঠলেন। শিরীন উঠে এদিকেই আগায়ে আসছিল। ওড়নার আঁচল পায়ে আটকে পড়ে যাচ্ছিল, বুয়া ছুটে গিয়ে ধরলো। রানাও ছুটে গিয়েছিল। শিরীন উঠে নিজেকে ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়লো।
রানা বললো: দু’এক দিন একটু সাবধানে চলবে, তার পর ঠিক হয়ে যাবে। বুয়া অবাক হয়ে চেয়ে আছে শিরীনের চোখের দিকে। তারপর কপালে হাত ঠুকে বললো: আপনে চোখে দেখতে পান না। আল্লা এত সুন্দর চেহারা আর চোখ নাই, আহারে বিধাতার লীলা।
রানা বুয়াকে থামায়ে দিয়ে বললো: কয়েক দিনের মধে ̈ উনার চোখ ঠিক হয়ে যাবে, উনি আগের মত আবার সবকিছু দেখতে পাবেন। শোন বুয়া কয়েকদিন উনি এই বাসায় থাকবেন। আমি তো সারাক্ষণ বাইরে বাইরে থাকবো। একা একা বাসায় থাকলে উনার খারাপ লাগবে। তুমি এই কয়দিন একটু বেশি সময় বাসায় থাকলে উনার ভাল লাগবে। বুঝছি বলে বুয়া মাথা কাত করে সায় দিল।
রানা বললো : বুয়া উনার পরিচয় তো তোমাকে বলা হয়নি, উনি আমার খুব আপনজন, অনেক সম্মানের। উনার কোন অসম্মান যাতে না হয়, সে দিকে খেয়াল রাখবে। আমি তোমাকে বেশি সময় থাকার জন ̈ বাড়তি টাকা দেব বুঝলে? বুয়া বললো: আপনার কথা আমার নতুন করে বোঝনের কাম নাই। আমরা গরীব মুরুখ ̈ হইলেও মানুষ চিনি। উনারে আমি ডাকমু কি কইয়া হেইডা কন? রানা একটু মাথা চুলকায়ে বলল: কেন, আপা বলে ডাকবে।
বুয়া একটু মুচকি হেসে বললো: তয় এতক্ষণ তো আমি ভুল করছি, আইচ্ছা আর ভুল করমু না। রানা সেদিকে খেয়াল না করে শিরীনের দিকে আগায়ে গিয়ে বললো: আমি ফজরের নামাজ পড়ে আর বাসায়
ফিরি নাই। গিয়েছিলাম আমার পরিচিত এক চোখের ডা৩ারের কাছে। আপনার বিষয়ে সব বলেছি।
শিরীন একটু অবাক হয়ে বললো: জ্বি মানে ……..। রানা কথা থামায়ে দিয়ে আবার বললো: সব খুলে বলেছি, একটা এক্সিডেন্টের পর থেকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না এবং ঘটনাটা এই ছয় মাস হলো।
শিরীন বললো: উনি কি বললেন? রানা বললো: উনি আপনাকে দেখবেন তারপর পরীক্ষা করে বলতে পারবেন, চোখ ভাল হবে কিনা। তবে উনি আমাকে বলেছেন এ রকম ঘটনায় চোখের কর্নিয়া সাধারণত নষ্ট হয় না! ইনএকটিভ হয়ে থাকে। পরে ছোট খাটো আপারেশান কিংবা চিকিৎসাতেই ভালো হয়ে যায় এবং ভাল হওয়ার সম্ভাবনাই শতকরা পচাঁনব্বই পারসেন্ট। আপনি মোটেই চিন্তা করবেন না।
আপনি বাসা থেকে বের হওয়ার সময় আমাকে ডাকেন নি কেন? প্রশ্ন করলো শিরীন। রানা একটু আমতা আমতা করে বললো: আপনাকে বলেই বের হতে চেয়েছিলাম কিন্ত এত গভীরভাবে আপনি ঘুমাচ্ছিলেন যে, আপনাকে জাগাতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর ঘুমন্ত আপনাকে মনে হচ্ছিল, বাগান থেকে সদ্য তুলে আনা হাজার হাজার গোলাপ, কেউ আমার বিছানায় সাজায়ে রেখেছে। আমি আপনাকে জাগিয়ে এমন মধুর দৃশ ̈টা নষ্ট করতে মনটা চাইলো না।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)