লেখক: কাজী মনির
রানা তার বেড থেকে একটা বালিশ নিয়ে পড়ার টেবিলের উপর রাখলো এবং নতুন একটা বেড সিট বিছায়ে দিয়ে পুরাতনটা এনে রাখলো টেবিলে। শিরীন বাথরুম থেকে বেরিয়ে এসে হাতের আন্দাজে সোফার কাছে আসছে।
রানা শিরীনের মুখের দিকে তাকিয়ে আছে, খুব সুন্দর লাগছে শিরীনকে। নিজের অজান্তে মুখ ফস্কে বেরিয়ে এলো সুবহানাল্লাহ্ এত সুন্দর আপনার চেহারা। আল্লাহ নিজের
হাতে আপনাকে সৃষ্টি করেছেন। অপূর্ব সুন্দর আপনি।
রানার কথায় কোন উত্তর খুঁজে পেল না শীরিন। একটু উদাস ̄^রে বললো: আসলে যারা সুন্দর হয় তাদের কাছে সবই সুন্দর মনে হয়। আপনি নিজে অনেক সুন্দর! সে জন ̈ আপনার সুন্দর চোখে আমাকে সুন্দর মনে হচ্ছে। আমার তো চোখ নেই, তাই আপনার মত সুন্দর মানুষকে আমি দেখতে পাচ্ছি না! এটা আমার দুর্ভাগ ̈।
রানা আলোত করে শিরীনের মাথায় হাত রেখে বললো: মন খারাপ করবেন না, আমার মন বলছে আপনি দেখতে পাবেন। আপনার চোখ ভাল হয়ে যাবে। শিরীন মাথাটা আলতো করে রানার বুকের উপর ছেড়ে দিল। কিন্তু কোন কথা বলতে পারলো না। তার চোখ বেয়ে অঝোরে অশ্রু গড়িয়ে পড়ছে।
কিছুক্ষণ আগেও সে ছিল স্টেশনের ভিখারী, নিমিষের মধে ̈ তার জীবনের মোড় ঘুরে গেল। অন্তত একজন ভাল মানুষের আশ্বাস পেল। এটা তার জন ̈ আকাশের চাঁদ হাতে পাওয়ার মতই কল্পনাতীত।
অনেকক্ষণ পর অস্ফুট স্বরে শিরীন বললো: মাত্র একটি টাকার জন ̈ যে মেয়ে, মানুষের কাছে হাত পেতে থাকে। তার জন ̈ আপনি এত করবেন? ভাবছি এটা কি আমার কপালে সইবে।
রানা বললো: নিজেকে আর ছোট ভাববেন না প্লিজ। চলুন আপনাকে বিছানা দেখিয়ে দেই একটু বিশধাম করুন, আচ্ছা আপনার নামটা কিন্তু জানা হয়নি। আমি মাসুদ রানা, আপনি আমাকে রানা বলেই ডাকবেন। বন্ধুরা সকলেই আমাকে রানা বলে ডাকে।
শিরীন বললো: আমার নাম শিরীন, বাবা আমাকে শিরী বলে ডাকতো, আপনি আমাকে শিরী বলেই ডাকবেন। আর আমি নিশ্চয়ই আপনার চেয়ে বয়সে ছোট, আমাকে তুমি বললেই আমি খুশি হব।
রাত দুইটা। রানার পড়া শেষ করে খাওয়া-দাওয়া করার জন্য প্রস্তুত হচ্ছিল।
তখন শিরীন বিছানা থেকে বললো : আপনি কি প্রতিদিনই এই রাত দুটোয় রাতের খাওয়া খান?
রানা অবাক স্বরে বললো: আপনি ঘুমান নি! আমি তো ভাবছি আপনি ঘুমিয়ে গেছেন। রাত দুটো বাজে, এটা কি করে বুঝলেন?
শিরীন বললো: আন্দাজ করেই বললাম, কিন্ত প্রতিদিন রাতের খাওয়া এত দেরিতে খেলে তো ক্ষতি হবে?
রানা বললো: আসলে এটা আমার অনেক পুরনো অভ্যাস। সেই হাইস্কুল থেকেই।
শিরীন বললো: এ জন ̈ মা বকাবকি করতেন না?
রানা বললো: আরেব্বাবা করতেন মানে, বাবা, মা দুজনেই বকতেন, কিন্তু আমার সাথে তারা পারেননি। শীরিন: আপনি বাবা মার খুব আদরের! রানা বললো : হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি বাবা-মার খুবই আদরের। এই তো কিছুদিন আগে দুজনেই এই বাসায় এসে থেকে গেলেন। যে ক’দিন ছিলেন সে কদিন আমাকে রাতের খাওয়া রাত নটায় খেতে হয়েছে।
শিরীন বললো: আমি মায়ের আদর পাওয়ার আগেই মা দুনিয়া ছেড়ে চলে গেলেন কিন্তু বাবার আদর এত বেশি পেয়েছি যে মায়ের অভাবটা টের পাইনি। বাবা আমাকে ভীষণ ভালবাসতেন। বলতে বলতে শিরীনের গলাটা ধরে আসলো, বুক খালি করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
রানা বুঝতে পেরে বললো: আপনার চোখ ভাল হওয়ার পর দুজন মিলে আপনার বাবাকে খুঁজে বের করব।
শিরীন আনমনা হয়ে বললো : বাবা কোথায় আছে কিভাবে আছে কিছুই তো জানি না। বেঁচে আছে কিনা তাও জানতে পারিনি। শিরীনের গলাটা কান্নায় জড়িয়ে গেল।
রানা বললো: আল্লাহ উনাকে জীবিত রাখুন এই কামনা করুন এবং তার সুস্থতা কামনা করুন। নিশ্চয় উনি বেঁেচ আছেন। আমরা উনাকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। শিরীন আর কোন কথা
বললো না চুপ করে পড়ে রইল।
ফজরের নামাজ শেষ করে রানা ফার্মগেইট চলে এসেছে। তার এক পরিচিত আই স্পেশালিস্ট এর বাসায়। শিরীনের চোখের চিকিৎসা করা এখন তার প্রথম কাজ। সে জন্যই শিরীনকে ঘুমন্ত অবস্থায় রেখেই সে বেরিয়েছে। হঠাৎ খেয়াল হলো বুয়া এসে তার বিছানায় শিরীনকে দেখে কি ভাববে? তাকে তো কিছুই বলা হয়নি। শিরীনের সাথে সে কি আচরণ করবে, আর শীরিন কি ভাববে? কেমন যেন গোলমাল হয়ে গেল। নিজেকে একটু অপরাধী মনে হতে লাগলো। আসলে বিষয়টা অস্বচ্ছ অবস্থায় রেখে তার বেরিয়ে আসাটা ঠিক হয়নি। মনটা অস্থির হয়ে উঠলো।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
