একদিনেই রেকর্ড মৃত্যু দেখল পাকিস্তান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পাকিস্তানে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি দেশটি। এর মধ্যে প্রায় অর্ধেকই খাইবার পখতুনখাওয়া প্রদেশের। সংবাদমাধ্যম দৈনিক ডন-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৮ হাজার ৭০০ মানুষ। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। এর মধ্যে অর্ধেকই সিন্ধু প্রদেশের। তবে গত কয়েকদিন ধরে পাঞ্জাবে প্রতিদিন করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ আছে।

ন্যাশনাল হেলথ সার্ভিসেস মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, গত এক সপ্তাহে পাঞ্জাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৫৬ জনের। সিন্ধু প্রদেশে এ সংখ্যা ২২ হাজার ১৭৯। দুই একদিনের বিরতির পর পাঞ্জাবে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে দেশজুড়ে দিনে পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৬৪।

ইমরানে খানের বিশেষ সহকারী ডা. মির্জা জানান, ১ মে মধ্যরাত থেকে ২৪ ঘন্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১ হাজার ২৯৭ জনের। মারা গেছেন ৩২ জন। আক্রান্ত ও মৃতের এই সংখ্যা নতুন রেকর্ড।

তিনি আরও বলেন, এসব রোগীর শতকরা প্রায় ৫০ ভাগই সিন্ধু প্রদেশের। প্রদেশ ভিত্তিক মৃত্যুর হিসাব হলো, খাইবার পখতুনখাওয়ায় রয়েছেন মৃতদের শতকরা ৪৭ ভাগ। পাঞ্জাবে শতকরা ২৮ ভাগ। সিন্ধুতে শতকরা ১৯ ভাগ এবং বেলুচিস্তানে শতকরা ৬ ভাগ।

এদিকে মির্জা বলেন, মৃত ৩২ জনের মধ্যে ৩১ জনই মারা গেছেন হাসপাতালে। একজন মারা গেছেন বাড়িতে। ১৪ জনকে রাখা হয়েছে ভেন্টিলেটরে। ১৭ জন আছেন আইসিইউতে।